বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবার সাউথ সাউথ পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী

b77516dce59e27442bb5a5fbb3a3e9c1-ShajibWaডেস্ক রির্পোট :ডিজিটাল ব্যবস্থায় বাংলাদেশের অগ্রগতি ও শিক্ষার প্রসারে ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জাতিসংঘের সাউথ সাউথ কো-অপারেশন ভিশনারি অ্যাওয়ার্ড’ পেয়েছেন। 

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘গ্লোবাল সাউথ সাউথ ডেভেলপমেন্ট এক্সপোর (জিএসএসডি এক্সপো)’ সমাপনী উৎসবে তাঁকে ওই পুরস্কার দেওয়া হয়। গতকাল শুক্রবার শেখ হাসিনার পক্ষে ওই পুরস্কার নেন তাঁর ছেলে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ।

গত বছরের ২৩ সেপ্টেম্বর দারিদ্র্য মোচনে বাংলাদেশের অবদান এবং দারিদ্র্য কমাতে সরকারের গুরুত্বপূর্ণ সফলতার স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর সাউথ সাউথ কো-অপারেশন (আইওএসএসসি) পুরস্কার পান। 

রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশ ও প্রযুক্তিগতভাবে দক্ষিণের দেশগুলোর উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ২০০৮ সালে জাতিসংঘে সাউথ সাউথ কো-অপারেশন কার্যালয় স্থাপিত হয়।

মানবতার কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আরও তিন রাষ্ট্র ও একাধিক প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও কাতার। 

পদক নিয়ে সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনান ও বক্তব্য দেন। সাংবাদিকদের জয় জানান, সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে—এ পদক প্রাপ্তি তারই স্বীকৃতি।

এটি সরকারের গুরুত্বপূর্ণ অর্জনের স্বীকৃতি 

 

 



জাতিসংঘের ‘গ্লোবাল সাউথ সাউথ ডেভেলপমেন্ট এক্সপো’ থেকে বলা হয়েছে, শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশে তৃণমূলপর্যায়ে তথ্যপ্রযুক্তির প্রসার, সর্বজনীন শিক্ষাব্যবস্থা চালু, সর্বসাধারণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে উপস্থাপনের জন্য এই ‘ভিশনারি অ্যাওয়ার্ড’ পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন শেখ হাসিনা।

দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, জনসংখ্যার সুব্যবস্থাপনা, শিক্ষার প্রসার, লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন, জ্বালানি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিভিন্ন ফোরামে অভিজ্ঞ ব্যক্তিরা আলোচনা করেন। ‘২০১৫ পরবর্তী বিশ্বকে কীভাবে দেখতে চাই’ সে আলোকে সুশীলসমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সেক্টরের কর্মকর্তারাও মতামত জানিয়েছেন। 

‘সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও হাই লেভেল কমিটি অন সাউথ সাউথ কো-অপারেশনের প্রেসিডেন্ট এ. কে আবদুল মোমেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আসাদুল ইসলাম, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের উপপ্রধান মোহাম্মদ আবদুল মুহিত প্রমুখ।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম নগরী পানির ওপর ভাসছে না: প্রতিমন্ত্রী

মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্নার রেসিপি জেনে নিন

সোনার দাম আরও কমলো

দুর্নীতির প্রমাণ চাইলেন নাহিদ

গৌরী আমাকে শান্তি দিয়েছে : আমির খান

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট আজ

ট্রাইব্যুনালে বিশেষজ্ঞের সাক্ষ্য: ফরেনসিকে শেখ হাসিনা-তাপসের কণ্ঠে মিল, হাবিবুরের ভয়েসও শনাক্ত

লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম

২৫ কোটি বৃক্ষরোপণ ও ইলেকট্রিক বাসে সাজবে রাজধানী

৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল

ঢাকায় ভোর থেকেই মুষলধারে বৃষ্টি, ভোগান্তি চরমে