ব্রাহ্মণবাড়িয়া পিকআপ ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএরোডে পিকআপ ভ্যানের চাপায় এক চশমা ব্যবসায়ী নিহত হয়েছে।নিহত ব্যবসায়ীর নাম দেলোয়ার হোসেন রিপন(৩৬)। সে টিএরোডের তিতাস অপটিক্যালের মালিক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুর তিনটার দিকে রিপন দোকান থেকে রিকসায় করে তার বাসায় যাওয়ার পথে টিএরোড ব্রীজের ওপর খালপাড় থেকে আসা একটি মালভর্তি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে বহনকারী রিকসাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় রিপন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ডাক্তার মৃত বলে জানান। রিপন কাজীপাড়ার কাদির মিয়ার ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান তারা পিকআপ ভ্যানটিকে আটক করেছেন। তবে ঘাতক পালিয়ে গেছে।











