,

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় দু-দলের সংঘর্ষে আহত-১০,দোকান ভাঙ্গচুর, আটক-৪

attack (1)নিজস্ব প্রতিবেদক : তুচ্ছ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পীরবাড়ী নামক স্থানে দুই পক্ষের সংঘর্ষে অন্ত:ত ১০জন আহত হয়েছে। এসময় ১০ টি দোকান ভাঙ্গচুর করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে ১০ রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।  আজ শুক্রবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শুক্রবার বিকেলে পীরবাড়ী এলাকার মোহাম্মদ আলী মিয়ার ষ্ষ্ঠ শ্রেনীর স্কুল পড়–য়া কন্যাকে একই এলাকার মহিত মিয়ার ছেলে উত্যক্ত করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে আজ শুক্রবার সন্ধ্যার দিকে দু-পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০জন আহত হয়। সংঘর্ষ চলাকালে পীরবাড়ী বাজারের ১০টি দোকান ভাংচুর করা হয়।
ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ  ঘটনা স্থলে পৌছে ১০ রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় ৪জনকে আটক করা হয়েছে।


 

   

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ