,

যাত্রীর ব্যাগ থেকে সোয়া পাঁচ কেজি সোনা উদ্ধার

news-image

নিউজ ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানফেরত এক যাত্রীর কাছ থেকে সোয়া পাঁচ কেজি সোনা উদ্ধার করা হয়েছে।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মাহবুবুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মাসকট থেকে আসা ইউএস-বাংলার একটি ফ্লাইট থেকে গিয়াসউদ্দিন নামে এক যাত্রীকে তারা আটক করেন।

তিনি বলেন, আমাদের কাছে আগে থেকেই খবর ছিল। ফ্লাইট পৌঁছানোর পর যাত্রীরা নামার আগেই আমরা সেখানে যাই। তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৪৫টি সোনার বার পাওয়া যায়।

মাহবুবুর রহমান বলেন, উদ্ধার হওয়া সোনার বারগুলোর ওজন পাঁচ কেজি ২৪৮ গ্রাম, আনুমানিক বাজারমূল্য সোয়া দুই কোটি টাকা।

গিয়াসউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে এই কাস্টমস কর্মকর্তা বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর