,

পবিত্র আশুরা ২১ সেপ্টেম্বর

news-image

ইসলামী নিয়ম অনুযায়ী ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে পরের দিন থেকে ‘মহররম’ মাসের গণনা শুরু হবে এবং সে অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর পবিত্র আশুরা পালিত হবে।সোমবার বাংলাদেশ এসট্রনোমিক্যাল সোসাইটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ সেপ্টেম্বর রোববার রাত ১২টা ১ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে। এটি পরদিন সোমবার সন্ধ্যা ৬টা ৮ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে ৮ ডিগ্রি ওপরে ২৭১ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং ৪১ মিনিট পরে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে অস্ত যাবে। এই সন্ধ্যায় চাঁদের ১ ভাগ অংশ আলোকিত থাকলেও বাংলাদেশের আকাশে তা দেখার সম্ভাবনা নেই বললেই চলে।

চাঁদটি পরদিন ১১ সেপ্টেম্বর, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৭ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে ১৮ ডিগ্রি ওপরে ২৬১ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং প্রায় ১ ঘণ্টা ২৪ মিনিট দেশের আকাশে অবস্থান করে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ২৬৯ ডিগ্রি দিগংশে অস্ত যাবে।

এ সময়ে চাঁদটির প্রায় ৪ ভাগ অংশ আলোকিত থাকবে এবং দেশের আকাশ মেঘমুক্ত পরিষ্কার থাকলে একে বেশ স্পষ্টভাবেই দেখা যাবে। এই সন্ধ্যায় চাঁদের বয়স হবে ৪২ ঘণ্টা ৬ মিনিট এবং সবচেয়ে ভালোভাবে দেখা যাবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর