,

এক ফ্রেমে বচ্চন পরিবার

news-image

অনলাইন ডেস্ক: পরিবারের সবাই তারকা। সবাই শিডিউল নিয়ে ব্যস্ত। অমিতাভ বচ্চন, স্ত্রী জয়া বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন, শ্বেতা বচ্চন নন্দা ও স্বামী নিখিল এবং কন্যা নাভিয়া নাভেলিকে একসঙ্গে পাওয়া একটা ব্যাপার বটে! এবার তাঁরা একসঙ্গে ফ্রেমে বন্দি হয়েছেন।

যাহোক, প্রত্যেকবার যা হয়, সোশ্যাল মিডিয়ায় শেয়ারের এক মিনিটের মধ্যেই ছবিটি ভাইরাল। লাইক-কমেন্ট চলছেই।

অমিতাভ বচ্চন আরো একটি ছবি শেয়ার করেছেন, যেখানে মেয়ে শ্বেতাকে জড়িয়ে ধরেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসি মা… তোমার জন্য গর্বিত’। পুত্রবধূ ঐশ্বরিয়া রাইও একটি ছবি শেয়ার করেছেন, যেখানে অভিষেক বচ্চন পরেছেন শ্বেতার ফ্যাশন ব্র্যান্ড এমএক্সএস ওয়ার্ল্ডের পোশাক।

অভিষেক বোনের উদ্দেশে ইনস্টাগ্রামে একটি বার্তাও লেখেন : যখন তুমি নিজে নিজে কিছু করো, তা অনেক বড় অর্জন। এমএক্সএস ওয়াল্ডের জন্য শুভ কামনা। এমএক্সএস অনেক সাফল্য পাক। তোমার জন্য গর্বিত। ভালোবাসি তোমাকে।

বচ্চন পরিবারের ওই ছবিতে ঐশ্বরিয়া-অভিষেকের মেয়ে আরাধ্য ও শ্বেতা-নিখিলের ছেলে অগাস্তোকে দেখা যায়নি।

যাহোক, বচ্চন পরিবারের ছবিতে এ পর্যন্ত প্রায় পাঁচ লাখ ভক্ত লাইক দিয়েছেন। আর বাবা-মেয়ের ছবিতে লাইক পড়েছে দুই লাখ ১৯ হাজারের বেশি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর