শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুমিনুল ১৯তম আইসিসি র‌্যাংকিংয়ে

mominulক্যারিয়ারের শুরু থেকেই ব্যাট হাতে দারুণ ধারাবাহিক মুমিনুল হক । সর্বশেষ জিম্বাবুয়ে টেস্ট সিরিজে দুটি ফিফটি এবং একটি সেঞ্চুরি করেন এই লিটল মাস্টার । ধারাবাহিকতার পুরষ্কারও পেলেন হাতেনাতে । দুর্দান্ত একটি সিরিজ পার করার পর এই বাঁ-হাতি ব্যাটসম্যানের র‌্যাংকিং এখন ১৯তম ।

জিম্বাবুয়েকে ৩-০-তে হোয়াইটওয়াশ করার আগেই বাংলাদেশ টেস্ট র‌্যাংকিংয়ে নয় নম্বরে উঠে আসে । হোয়াইওয়াশ করার পর রেটিং পয়েন্ট বেড়েছে । এদিকে দলীয় প্রাপ্তির সঙ্গে বাংলাদেশের ব্যাটসম্যান ও বোলারদের র‌্যাংকিংয়েও উন্নতি হয়েছে । সাকিব আল হাসান প্রথম টেস্টের পরই টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে এক নম্বর স্থান ফিরে পেয়েছেন । বাংলাদেশের টেস্ট বোলিং র‌্যাংকিংয়েও সেরাদের মধ্যে রয়েছেন সাকিব । তবে র‌্যাংকিংয়ের সবচেয়ে বড় উন্নতি হয়েছে মুমিনুল হকের । ব্যাটসম্যানের র‌্যাংকিংয়ে এখন ১৯তম মুমিনুল ।

বাংলাদেশ ও ভারত মিলে ব্যাটিং র‌্যাংকিংয়ে ২০-এর মধ্যে রয়েছেন মাত্র দু’জন । ভারতের চেতেশ্বর পূজারা রয়েছে ১৬ নম্বরে । মুমিনুল ১৪ ধাপ এগিয়ে এসেছেন । তার রেটিং পয়েন্ট এখন ৬৪৪ । ১৮ নম্বরে থাকা ইয়ান বেলের রেটিং পয়েন্ট ৬৫২ । র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে তামিম ইকবালেরও । তিন ধাপ উপরে উঠে তামিম রয়েছেন ৩৪তম স্থানে । ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে সাকিবের অবস্থান ৩৩ । এছাড়া মুশফিকুর রহিম ৩৭ ও মাহমুদউল্লাহ ৫৩তম স্থানে রয়েছেন । তবে বোলিং র‌্যাংকিংয়ে চমক দেখিয়েছেন লেগ-স্পিনার জুবায়ের হোসেন । অভিষেক সিরিজেই ১১ উইকেট নিয়ে তিনি উঠেছেন ৫৮তম স্থানে । তাইজুল রয়েছেন ৪২তম স্থানে ।

এদিকে শ্রীলংকা ও ভারত শেষ ওয়ানডে শেষে আইসিসি র‌্যাংকিংয়ের অলরাউন্ডার তালিকায় শীর্ষে উঠে এসেছেন লংকান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস । আইসিসি ওয়ানডেতে ব্যাটিংয়ের র‌্যাংকিংয়ে দুই নম্বরে উঠে এলেন বিরাট কোহলি । রোববার রাঁচিতে সেঞ্চুরি করে অলরাউন্ডার তালিকায় প্রথমবার শীর্ষস্থান দখল করেছেন ম্যাথিউস । ম্যাচে ১৩৯ রানের পাশাপাশি দুই উইকেটও নিয়েছেন তিনি । অলরাউন্ডার তালিকায় ৪২০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন তিনি । তার পেছনে দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ । ৩৬১ রেটিং পয়েন্ট নিয়ে তিনে রয়েছেন সাকিব ।

 

এ জাতীয় আরও খবর

উত্তর-পূর্বাঞ্চলে ঢলের পানিতে প্লাবন, বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি

ঢাকায় আজ মেঘলা আকাশ, থাকতে পারে বৃষ্টি

ঢাকাসহ ২০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

ইতিহাস গড়লেন বাবর আলী, প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয়

সিলেট সফরে এসে শাহজালাল (র.) মাজারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

সিলেটে সুরমা নদী তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্পের সূচনা

কিউবা নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের, দখলের ইঙ্গিত

পাম্পে জ্বালানি সংকটের জন্য তেল কোম্পানির গাফিলতির অভিযোগ জ্বালানিমন্ত্রীর

এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ বলে জানাল ইসি

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান