,

শুভশ্রীর এই গুণের কথা জানেন? (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক: শুভশ্রী গাঙ্গুলি। টালিউডের জনপ্রিয় নায়িকা। শুধু তাই নয়, গত কয়েক বছরের হিসাব কষলে সবচেয়ে সফল ও ব্যস্ত নায়িকা তিনি। একের পর আলোচিত ছবিতে অভিনয় করে নিজেকে নিয়ে গেছেন জনপ্রিয়তার শীর্ষে। এছাড়া সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন বাংলাদেশেও।

শুভশ্রী অভিনীত সর্বশেষ ছবি ‘চালবাজ’ মুক্তি পেয়ছে চলতি বছর। যেখানে তিনি অভিনয় করেছেন শাকিব খানের সঙ্গে। এরপর আর কোনো ছবিতে দেখা যায়নি তাকে।

কয়েক মাস আগে নির্মাতা রাজ চক্রবর্তীকে বিয়ে করেন শুভশ্রী। এরপর নতুন করে কয়েকটি কাজে যুক্ত হয়েছেন। অচিরেই তাকে দেখা যাবে নির্মাতা পাভেলের ‘রসগোল্লা’ ছবিতে।

এদিকে অভিনেত্রী হিসেবে জনপ্রিয় হলেও শুভশ্রীর কিন্তু আরো একটি গুণ রয়েছে। তিনি চমৎকার গিটার বাজাতে পারেন। শুধু তাই নয়, সেই সঙ্গে গাইতেও জানেন এই নায়িকা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন শুভশ্রী। যেখানে তাকে গিটার বাজিয়ে গান গাইতে দেখা গেছে। তার কণ্ঠে শোনা গেছে, আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ মন তোমাকে ছুঁয়ে দিলাম; জনপ্রিয় এই গানটি।

শুনুন শুভশ্রীর কণ্ঠে গান:

https://www.facebook.com/SubhashreeGanguly/videos/2173187136293013/

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর