,

আবারো বিয়ে করছেন মিথিলা?

news-image

রাফিয়াথ রশিদ মিথিলা, মিথিলা নামেই শোবিজে পরিচিত। ভালোবাসে বিয়ে করেছিলেন জনপ্রিয় গায়ক ও নায়ক তাহসানকে। প্রায় এক যুগ (১১ বছর) সংসার করার পর সে সম্পর্কে ঘটে বিচ্ছেদ। গেলো বছরই আলাদা হয়ে যান তারা। এরপর দু’জনের কারো আর বিয়ে খবর শোনা যায়নি।

এদিকে বছর যেতে না যেতে আবারো বিয়ের পিঁড়িতে বসছেন মিথিলা। কিন্তু কাকে বিয়ে করছেন তিনি? পাঠক অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। কারণ মিথিলা বিয়ে করছেন পর্দায়! বিয়ে বাড়ির গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘বিয়ের দাওয়াত রইলো’। এতে কনের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
অভিনেত্রী মিথিলা।

নাটকে দেখা যাবে, কনে মিথিলাকে দেখতে আসে তিনজন পাত্র। এদের মধ্যে একজন মোশাররফ করিম ও বাকি দুজন। এরপর কী ঘটে তা বলতে নারাজ নাটকটির সঙ্গে জড়িত কলাকুশলীরা।

মারুফ রেহমানের গল্পে এই টেলিছবির চিত্রনাট্য রচনা করেছেন জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি। এতে মোশাররফ করিম ও মিথিলা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, মনোজ কুমার, সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া, শামীম জামান, চৈতী, নাফা, সোহেল খানসহ অনেকে।

রেদওয়ান রনি বলেন, “টেলিফিল্মটিতে দুটি গান ব্যবহার করা হয়েছে। এতে হৃদয় খানের গাওয়া একটি রোমান্টিক ও একটি আইটেম গান রয়েছে। আর আইটেম গানে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী স্পর্শিয়া।”
‘বিয়ের দাওয়াত রইলো’ টেলিছবির পোস্টার।

৩১ আগস্ট রাতে কনে সাজবেন মিথিলা। কারণ ওই তারিখে ১১টায় এনটিভিতে টেলিছবিটি প্রচারিত হবে বলে জানান নির্মাতা। তাছাড়া বাংলালিংক গ্রাহকরা একই সময়ে টেলিছবিটি দেখতে পাবেন জনপ্রিয় অ্যাপ বাংলাফ্লিক্সে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর