যে দোয়া পড়লে বিষাক্ত পোকা কামড়াবে না

news-image

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদের উপস্থাপনায় দেশের বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মো. মতিউল ইসলাম।

প্রশ্ন : সকাল-সন্ধ্যা কোন দোয়া পড়লে বিষাক্ত পোকা কাছে আসবে না বা কামড় দেবে না?

উত্তর : এটা সকল বিপদ থেকে মুক্তির দোয়া। বিষাক্ত কোনো পোকা কামড় দেবে না, শুধু এটার জন্য এই দোয়া না। এই দোয়ার মাধ্যমে সকল অনিষ্ট থেকে আল্লাহর কাছে প্রার্থনা চাওয়া হয়েছে।

সুতরাং, শুধু বিষাক্ত পোকা নয়, যেকোনো অকল্যাণ থেকে বাঁচার জন্য সকাল-সন্ধ্যা এই দোয়া পড়া উচিত। এটি সহিহ হাদিসের মধ্যে এসেছে।

এই দোয়াটি হচ্ছে, ‘আউজুবি কালিমাতিল্লাহিত তামমাতি মিন শাররি মা খালাক্বা। যার অর্থ, ‘আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর সব পূর্ণ কালিমাসমূহের উসিলায়, তাঁর সৃষ্ট সকল প্রাণীর অনিষ্ট থেকে।’

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা