,

বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যে ৫ বলি অভিনেত্রী

news-image

বিনোদন ডেস্ক।। পৃথিবীর অনেক বিখ্যাত সেলেব্রিটিই ধর্ম পরিবর্তন করেছেন। এর পিছনে ভিন্ন ভিন্ন কারণ আছে। বলিউডেও বেশ কয়েকজন অভিনেত্রী রয়েছেন যারা বিয়ের পর নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। চলুন জেনে নেওয়া যাক তাদের সম্পর্কে-

হেমা মালিনী : বলিউডের ড্রিম গার্ল খ্যাত হেমা মালিনী প্রেম করে বিয়ে করেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্রকে। আর বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। তবে তাদের বিয়ের পথে বাধা হয়ে দাঁড়ান ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর। কারণ তিনি ধর্মেন্দ্রকে বিবাহবিচ্ছেদ দিতে প্রস্তুত ছিলেন না। আর তাই এই বাধা কাটাতে ১৯৭৯ সালে হেমা ও ধর্মেন্দ্র দুজনেই ইসলাম ধর্মগ্রহণ করে বিয়ে করেন। কারণ মুসলিম ধর্মে একাধিক বিবাহ আইন রয়েছে।

শর্মিলা ঠাকুর : বলিউডের স্বনামধন্য অভিনেত্রীদের একজন হলেন শর্মিলা ঠাকুর। অভিনয়ে অসামান্য অবদানের জন্য ২০১৩ সালে পদ্মভূষণ পদকে ভূষিত হন এই বলি অভিনেত্রী। আর প্রেমের সম্পর্কের পরিণতি দিতেই ধর্ম পরিবর্তনের পথ বেছে নেন শর্মিলা। ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেন মনসুর আলি পতৌদিকে। ধর্মান্তরিত হওয় পর তার নামকরণ করা হয় আয়েশা। অভিনেত্রীর তিন সন্তানেরা হলেন- সাইফ আলি খান, সোহা আলি খান, সাবা আলি খান। এরা প্রত্যেকেই ইসলাম ধর্মের অনুসারী।

মমতা কুলকার্নি : ৯০’র দশকের সাড়া জাগানো নায়িকা মমতা। কিন্তু সেই মমতা কুলকার্নি হঠাৎ করেই পর্দা থেকে উধাও! কারণটি হল ২০১৩ সালে মমতা মুসলিম প্রেমিক ভিকি গোস্বামীকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর্তমানে এই প্রেমিক যুগল নাইরোবিতে বাস করছেন।

অমৃতা সিং : ১৯৮৩ সালে ‘বেতাব’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন অমৃতা সিং। জন্মসূত্রে শিখ ধর্মের অনুসারী ছিলেন তিনি। তার অভিনীত বেশ কয়েকটি ছবি দারুণ ব্যবসা সফল হয়। পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে অভিনেতা সাইফ আলি খানকে বিয়ে করেন। কিন্তু বিয়েটি শেষ পর্যন্ত টিকেনি। বর্তমানে কারিনা কাপুরের সঙ্গে সংসার করছেন সাইফ।

আয়েশা টাকিয়া : পারিবারিকভাবে ভিন্ন ধর্মে বেড়ে উঠেছেন বলিউডের এ অভিনেত্রী। বাবা ছিলেন হিন্দু আর মা ছিলেন ব্রিটিশ-ইন্ডিয়ান। হিন্দু হয়েও আয়েশা টাকিয়া দীর্ঘ সময় প্রেম করেছেন মুসলিম প্রেমিক ফারহান আজমির সঙ্গে। এরপর ২০০৯ সালে ওই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের আগেই আয়েশা ইসলাম ধর্ম গ্রহণ করেন। তবে তিনি কখন ওই ধর্মান্তরের বিষয়টি প্রকাশ করেননি। কিন্তু তার ধর্মান্তরিত হওয়ার বিষয়ে প্রমাণ পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর