,

আবারও সালমান-ক্যাটের প্রেমের গুঞ্জন

news-image

বিনোদন ডেস্ক: বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফের প্রেমের গল্প বলিউড পাড়ার প্রায় সবাই জানেন। সিনেমা ক্যারিয়ারের শুরুর দিকে সালমানের প্রেমে পড়েছিলেন ক্যাটরিনা। কয়েক বছরের মধ্যেই সেই প্রেম ভেঙে যায়। এরপর দীর্ঘদিন তাদের কথা বলাও বন্ধ ছিল।

সম্প্রতি সিনেমায় অভিনয়ের সূত্রেই আবারও একসঙ্গে হয়েছিলেন সালমান-ক্যাট। কিছুদিন আগেই এই জুটির ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমাটি বক্স অফিসে সাড়া জাগিয়েছে। আর এবার ‘ভারত’নামের নতুন সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন এই জুটি।

এই সিনেমার শুটিংয়ে এখন মাল্টায় অবস্থান করছেন সালমান-ক্যাট। সেখানে তাদের সঙ্গে আছেন সালমানের মা সালমা খান ও বোন আরভিরা। সোশ্যাল মিডিয়ায় তাদের ছবিও প্রকাশ করেছেন সালমান খান।

এদিকে সালমানের পরিবারের সঙ্গে ক্যাটরিনার এমন ছবি নিয়ে নতুন আলোচনা ছড়িয়েছে। কেউ কেউ মনে করছেন ভাঙা প্রেম বুঝি আবারও জোড়া লাগছে। তবে কী আবারও প্রেমের সম্পর্কে জড়ালেন সালমান-ক্যাট?

‘ভারত’সিনেমায় শুরুতে প্রিয়াঙ্কা অভিনয় করবেন বলে শোনা যায়। পরে প্রিয়াঙ্কা ব্যক্তিগত কারণে সিনেমাটি থেকে সরে যান। সেখানে যুক্ত হন ক্যাটরিনা। সিনেমাটি ক্যাটরিনাকে নেয়ার ব্যাপারে সালমানের ভূমিকাই নাকি বেশি।

সালমান-ক্যাটরিনা মাল্টায় শুটিং করছেন ‘ভারত’সিনেমার। সেখানে সালমানের মা ও বোন কি করছেন? এমন প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন কেউ কেউ। তবে সালমান-ক্যাট যে এখন পারিবারিক আবহে রয়েছে সেটা আর বলা অপেক্ষা রাখে না।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর