,

হাটহাজারীতে অজ্ঞাত রোগে ৪শিশুর মৃত্যু, আরও ১৯শিশু হাসপাতালে

news-image

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দুর্গম পাহাড়ী এলাকার ত্রিপুরা পল্লীতে গত ছয়দিনে চার শিশুর মৃত্যু হয়েছে। কি কারণে তাদের মৃত্যু হয়েছে তা জানাতে না পারলেও অজ্ঞাত কোনও ভাইরাসের সংক্রমণে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদের মধ্যে তিন শিশু একই পরিবারের।

একই এলাকার আরও ১৯ শিশুকেও অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

ডা. ইমতিয়াজ জানান, গেল মঙ্গলবার একজন শিশু মারা যায়। শুক্রবার মারা গেছে দুজন। সর্বশেষ আজ রোববার মারা যায় আরও একজন। এদের মধ্যে তিন শিশু একই পরিবারের।

মারা যাওয়া চারজন হলো- অন্ন বালা, অন্ন রায়, সৌম্য রায় এবং শিমুনি চাকমা। ডাক্তার বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিদের মধ্যে কয়েকজনের শরীরে জ্বর অনেক বেশি। কারও কারও হালকা জ্বরের সঙ্গে খিঁচুনি, সর্দি আছে। শ্বাসকষ্টও আছে।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, রোগের কারণ নির্ণয়ে ঢাকার জনস্বাস্থ্য বিভাগে পাঠানোর জন্য আক্রান্ত কয়েকজন শিশুর রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর