,

মসিউরকে আবার দলে নিলেন এরশাদ

7989da0cdd5a6aab09e82e597f482921-Untitled-1

ডেস্ক রির্পোট :জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমানকে। আজ মঙ্গলবার দুপুরের দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ মসিউরকে পুনর্বহাল করার নির্দেশ দেন।

এরশাদের গণমাধ্যমবিষয়ক ও রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

১০ সেপ্টেম্বর জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্যপদ থেকে তাজুল ইসলাম চৌধুরী ও মসিউর রহমানকে অব্যাহতি দেওয়া হয়। জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ সম্পর্কে বিভিন্ন সংবাদমাধ্যমে অশালীন ও বিরূপ মন্তব্য করায় মসিউর রহমানের বিরুদ্ধে ওই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

দলীয় সূত্রগুলো জানায়, মসিউর রহমান এরশাদের একক কোনো সিদ্ধান্ত না মানার ঘোষণা দেন। আর তাজুল ইসলাম জাপার তিন মন্ত্রীর পদত্যাগের আগে এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে পদত্যাগ করার পরামর্শ দেন। মসিউর ও তাজুল রওশন এরশাদের নেতৃত্বে ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে অংশ নেন।

মসিউর রহমান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও তাজুল ইসলাম সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা