,

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি বাস খাদে, নিহত ২

news-image

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ শনিবার ভোররাতে শ্যামলী পরিবহনের দুটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত ৫০ জন।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলীতে শ্যামলী পরিবহনের একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে দুই যাত্রী নিহত হন। আহত ৩৫ জন। রায়পুরে শ্যামলী পরিবহনের আরেকটি বাস খাদে পড়ে ১৫ যাত্রী আহত হয়েছেন।

হতাহত যাত্রীদের পরিচয় জানা যায়নি। নিহত দুই যাত্রী পুরুষ। আহত ব্যক্তিদের মধ্যে ৩৩ জনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, জিংলাতলীতে দিনাজপুর থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের দুই পুরুষ যাত্রী নিহত হন। কমপক্ষে ৩৫ জন যাত্রী আহত হন।

একই সময় রংপুর থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের আরেকটি বাস দাউদকান্দির রায়পুরে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোস্তাক আহমেদ বলেন, আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

দাউদকান্দির ফায়ার সার্ভিসের ইউনিট ও দাউদকান্দি হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালিয়েছে। দুজনের লাশ দাউদকান্দি হাইওয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল কাদের জিলানী বলেন, ঈদের ছুটিতে মহাসড়ক ফাঁকা পেয়ে দ্রুতগতিতে চালাতে গিয়ে এসব দুর্ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর