,

প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে জ্যোতিষীর কথাই সত্যি হলো

news-image

বিনোদন ডেস্ক: মাত্র কিছুদিন আগেই মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। শোনা যাচ্ছে, চলতি বছরই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। প্রিয়াঙ্কা হবু বর নিক বয়সে প্রিয়াঙ্কার চাইতে ১০ বছরের ছোট। প্রিয়াঙ্কার বয়স এখন ৩৫ পেরিয়ে ৩৬ এ পা রাখতে চলেছে।

এদিকে প্রিয়াঙ্কা যে ৩৬ বছর বয়সে বিয়ে করবেন, এই ভবিষ্যতবাণী নাকি করা হয়েছিল ১৩ বছর আগে। জ্যোতিষী সঞ্জয় বি জুমানি এই কথা বলেছিলেন।

২০০৫ সালে বলিউডের জনপ্রিয় জোত্যিষী সঞ্জয় বি জুমানি বলেছিলেন, ৩৬ বছর বয়সে বিয়ে করবেন প্রিয়ঙ্কা। সেই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল ‘ফিল্মফেয়ার’ ম্যাগাজিনে। সত্যি সত্যি সঞ্জয়ের সেই ভবিষ্যতবাণী মিলে গেল বলেই মনে করছেন অনেকে।

বলিউড তারকাদের কাছে জ্যোতিষী হিসেবে সঞ্জয়ের জনপ্রিয়তা রয়েছে। বলিউডের অনেক তারকা তার কাছে গেলেও প্রিয়াঙ্কা কোনোদিন তার কাছে যাননি। ‘ফিল্মফেয়ার’-এ সঞ্জয় এই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত লিখতেন।

সেখানেই প্রিয়াঙ্কা বিষয়ে এই তথ্য জানিয়েছিলেন ২০০৫ সালে। সঞ্জয় ব্যাখ্যা দিয়েছিলেন, ৯ সংখ্যাটি প্রিয়াঙ্কার জন্য শুভ। তার প্রভাবেই নায়িকার নাকি এখন সুসময় চলছে।

বাগদানের পরই নিক প্রিয়াঙ্কার বিয়ের তারিখ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। প্রিয়াঙ্কার এক ঘনিষ্ঠজন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, খুব তাড়াতাড়িই বিয়ে করবেন এই জুটি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর