,

সড়ক দুর্ঘটনায় ফেনীতে ঝরে গেল ৬ প্রাণ

news-image

নিউজ ডেস্ক।। শ্যামলী পরিবহনের একটি বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই নারী ও চার পুরুষ রয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের ফেনী সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক রাশেদ খান চৌধুরী ঘটনার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি ব্যাটারিচালিত অটোরিকশা সংযোগ সড়ক দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠে এলে শ্যামলী পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে মোট ৬ জন নিহত হয়েছেন।

ওসি আবদুল আওয়াল বলেন, বিকাল সোয়া ৫টার দিকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার ৬ আরোহী নিহত হন। তিনি আরও জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর