,

‘আমার অভিনয়ের গুরু শাকিব’

news-image

ডেস্ক রিপোর্ট : ছিলেন সংবাদ পাঠিকা। এখন পুরোদস্তুর নায়িকা তিনি। বলছি, ঢাকাই ছবির বর্তমান সময়ের সর্বাধিক আলোচিত নায়িকা শবনম বুবলীর কথা। চলচ্চিত্রে ঈদের মতো বড় উৎসবে মুক্তি পাওয়া ছবির মাধ্যমেই নায়িকা হিসেবে অভিষেক হয়েছে তার। এরপর বাংলাদেশের প্রায় সব উৎসবেই তার অভিনীত ছবি মুক্তি পেয়েছে। এবার ঈদুল আজহাতেও মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘ক্যাপ্টেন খান’। দেশের ২২২ হলে মুক্তি পেয়ে রেকর্ড গড়েছে ছবিটি। দুই বাংলার সুপারস্টার শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে আগমন বুবলীর। অভিষেকের পর থেকেই শাকিবের নায়িকা হয়ে নতুন নতুন ছবি উপহার দিচ্ছেন তিনি।

মাত্র তিন বছরের ক্যারিয়ারে শাকিব-বুবলী বেশ জনপ্রিয় জুটি হয়ে উঠেছেন দর্শকদের কাছে। নায়িকা হিসেবেও জনপ্রিয়তা পেয়েছেন তুমুল। অল্প সময়ের ক্যারিয়ার নিজের সাফল্যের কৃতিত্ব শাকিব খানকেই দিয়েছেন ‍বুবলী। শাকিব খানের কাছ থেকে অভিনয় শিখে নিজেকে ক্রমাগত পরিপূর্ণ করছেন বলেও জানিয়েছেন এ নায়িকা।

ঈদুল আজহা উপলক্ষে একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে বুবলী বলেন, ‘আমার ক্যারিয়ারের শুরু থেকেই শাকিব খান আমার একজন অভিভাবকের ভূমিকা পালন করছেন। চলচ্চিত্রের অভিনয় ছাড়াও প্রতিটি বিষয় আমাকে একেবারে ধরে ধরে শিখিয়েছেন। তিনিই আমার অভিনয়ের দিকনির্দেশক এবং গুরু। পর্দার বাইরেও আমাদের মধ্যে চমৎকার রসায়ন রয়েছে। যে যা-ই বলুক, আমরা সত্যি অনেক ভালো বন্ধু। শাকিব খানের কাছ থেকে আমি প্রতিনিয়ত অনেক কিছুই শিখছি।’ সমকাল

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর