,

নেতা হলে এফডিসিতে ১০টা গরু কোরবানি দেব : পরীমনি

news-image

বিনোদন ডেস্ক: এ বছর ঈদুল আজহায় এফডিসিতে তিনটি গরু কোরবানি দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। এর আগের দুই বছর দিয়েছিলেন দুটি করে গরু। তবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা হতে পারলে এফডিসিতে ১০টি গরু কোরবানি দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢালিউডের আলোচিত এই নায়িকা।

গতকাল বুধবার বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির ‘আমার নায়ক’ অনুষ্ঠানে চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে আড্ডায় কোরবানি নিয়ে এ ঘোষণা দেন পরীমনি।

অনুষ্ঠানে চলচ্চিত্রে কাজ করার নানা স্মৃতি নিয়ে কথা হয় দুজনের। শৈশবে নিজেদের ঈদের স্মৃতি দিয়ে আলাপ করেন ‘অন্তর জ্বালা’ সিনেমার এই জুটি। আলাপচারিতার মধ্যেই উঠে আসে এফডিসিতে কোরবানি দেওয়ার প্রসঙ্গ।

এ ব্যাপারে পরী বলেন, ‘প্রথম যখন এফডিসিতে পশু কোরবানি দিই, সেটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ ঈদ। এফডিসিকে আমি নিজের পরিবার মনে করি। যত দিন বাঁচব, আমি এফডিসিতেই পশু কোরবানি দিতে চাই।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ সময় এমন উদ্যোগের জন্য পরীমনির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘তোমার এই কাজ দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি, শিখেছি। সে জন্য এবার আমরাও দুস্থ ও অসচ্ছল শিল্পীদের জন্য পশু কোরবানি দিয়েছি।’

এ পর্যায়ে চিত্রনায়ক জায়েদ খানের উদ্দেশে পরীমনি বলেন,‘আমি যখন নেতা হবো, তুমি যদি আমাকে হেল্প করো,তাহলে আমি ১০টা গরু কোরবানি দেব।’

ঈদের আয়োজনে এসএ টিভির এই অনুষ্ঠানটি প্রচারিত হবে পাঁচ দিন। আগামী পর্বগুলোতে অতিথি হয়ে আসবেন পরীমনি অভিনীত সিনেমাগুলোর নায়কেরা। একইভাবে সেই আড্ডা থেকে জানা যাবে ছবিতে তাদের কাজের নানা ঘটনা ও স্মৃতির কথা। আগামী পর্বগুলোতে পরীমনির সঙ্গে অতিথি হয়ে আসবেন নায়ক সাইমন সাদিক, রোশান, ইয়াশ রোহান ও কায়েস আরজু। এসএ টিভিতে ‘আমার নায়ক’ দেখা যাবে প্রতিদিন রাত ৯টা ৩৯ মিনিটে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর