কোরবানির নিয়মে ভিন্নতা ইন্দোনেশিয়া ও বাংলাদেশের মাঝে
ডেস্ক রিপোর্ট।। পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমানের বাস ইন্দোনেশিয়ায়। অথচ মুসলিমদের সবচেয়ে বড় উৎসব ঈদুল আযহা নিয়ে দেশটিতে নেই কারো কোনো আগ্রহ। ঈদের পরের দিনেই খুলেছে অফিসসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান।
জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সর্ববৃহত্ত মুসলিম দেশ ইন্দোনেশিয়া। পরিসংখ্যান অনুযায়ী গোটা ইন্দোনেশিয়ায় মুসলমানের সংখ্যা প্রায় ২২৫ মিলিয়ন। দেশটির রাজধানী জাকার্তা বিখ্যাত পাহাড়ি সব মসজিদের জন্য। তবে যে দেশের প্রায় ৮৮ শতাংশই মুসলিম সেদেশেই নেই ঈদুল আযহার আমেজ। সরকারি ছুটি মাত্র একদিন। ঈদ নিয়ে নেই কারো মধ্যেই কোনো উচ্ছাস, আবেগ কিংবা অনুভুতির বহিপ্রকাশ।
ইন্দোনেশিয়ার বাসীন্দারা বলেন, আমরা ঈদুল আযহার তুলনায় ঈদুল ফিতর বেশি উপভোগ করি। আমরা জানি অনেকেই ভাবছেন ঈদে মাত্র একদিন ছুটি? এটাই আমাদের সংস্কৃতি, আর এর সঙ্গেই আমরা মানিয়ে নিয়েছি।
ইন্দোনেশিয়ার কাছে ঈদ মানে কোনো উৎসব নয়, বরং ধর্মীয় এক অনুষ্ঠান। তাদের মাঝে নেই কোনো বারাবারি, আর সম্পৃতির এই বন্ধনেই যেনো এক সুতোয় গেথেছে গোটা ইন্দোনেশিয়াকে।
ঈদুল আযহার দ্বিতীয় দিনেও অনেকেই কোরবানি দিয়েছেন কিন্তু তা বাংলাদেশের মতো নয়। একই ধর্মের অনুসারী হলেও, সংস্কৃতি আর নিয়মের ভিন্নতার আছে অনেকটা। সেখানে কোরবানির পশুর জন্য আছে নির্দিষ্ট স্থান, আর নিয়ম অনুসারে প্রত্যেকেই কোরবানির পশু পাঠিয়েছেন নিকটস্থ মসজিদে। পশু জবাই এবং এর মাংস ভাগ করার দায়িত্বটা নেন মসজিদের কর্তৃপক্ষ। উৎস : সময় টেলিভিশন











