রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দঙ্গল’ কন্যাদের সঙ্গে আমিরের ঈদ উদযাপন

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের সুপারহিট ছবি ‘দঙ্গল’ এ আমির খানের দুই মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ফাতিমা সানা শেখ এবং সানিয়া মালহোত্রা। বক্তিগত জীবনে এই দুইজন আবার খুবই ভালো বন্ধু। গতকাল বুধবার ছিল ঈদুল আযহা।এই দিনে দুই বন্ধুকে একসঙ্গে ঈদ উদযাপন করতে দেখা গেছে সুপারস্টার আমির খান আয়োজিত ঈদ উৎসবে। সেখানে আরও উপস্থিত ছিলেন আমির খানে স্ত্রীর কিরণ রাও ,মা জিনাত হোসেন এবং পরিচালক নিতেশ তিওয়ারি ।

আমিরের পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের ছবি এরই মধ্যে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ফাতিমা সানা শেখ। জানা গেছে, ‘দঙ্গল’ ছবির পর থেকে ফাতিমা সানা শেখ এবং সানিয়া মালহোত্রাকে খান পরিবারের প্রায় সব অনুষ্ঠান কিংবা উৎসবে দেখা যায়। গত বছরও ‘দঙ্গল’ ছবির এই দুই কন্যাকে আমিরের বাড়িতে ঈদ করতে দেখা গেছে।

উৎসবের এই দিনটিতে হালকা গোলাপি শাড়িতে আকর্ষণীয় দেখাচ্ছিল ফাতিমা সানা শেখকে।

বিজয় কৃষ্ণা আচার্য পরিচালিত ‘থাগস অফ হিন্দুস্তান’ ছবিতে খুব শিগগিরই দেখা যাবে ফাতিমাকে। অন্যদিকে সানিয়া অভিনয় করবেন বিশাল ভারতাজের পরবর্তী ছবি ‘পতাকা’ তে। সূত্র: এনডিটিভি