,

সানি লিওনি’র দান পাঁচ কোটি!

news-image

ডেস্ক রিপোর্ট : কেরালা, ভারতের দক্ষিণ অঞ্চল। সেখানে চলছে দুর্বিষহ বন্যা। প্রায় পাঁচশো মানুষের মৃত্যু হয়েছে সে বন্যায়, এখন পর্যন্ত।
আপাতত বন্যা পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে। একযোগে উদ্ধার কাজ করছে ভারতীয় সেনা, নৌসেনা এবং বায়ুসেনা।

সেই সঙ্গে রয়েছে বিপর্যয় থেকে রক্ষাকারী বাহিনী এবং রাজ্য প্রশাসনের কর্মীরাও। কেরালার এই বন্যায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন বলিউড থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমের তারকারা। কেরালার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২১ লক্ষ রুপি দিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান, এমন খবর পাওয়া গেছে।

৫ লক্ষ রুপি দিয়েছেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ। অভিনেতা সুশান্ত সিং রাজপুত দিয়েছেন ১ কোটি রুপি। অথচ, সানি লিওনি একাই নাকি দিয়েছেন পাঁচ কোটি রুপি! বিশাল অঙ্কের ত্রাণ দেওয়া নিয়ে এরইমধ্যে শুরু হয়েছে গুঞ্জন।

কেউ কেউ বলছেন বিষয়টি গুজব। এই বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, বিদ্যা বালান, আলিয়া ভাট, সোনম কাপুর, হৃতিক রোশনসহ অনেকেই। দক্ষিণের অভিনেতা অভিনেত্রীরাও পিছু হটেননি। তারাও করছেন যে যার মতো করে সাহায্য।

রজনীকান্ত, কমল হাসান, চিরঞ্জীবী, প্রভাসরাও দান করেছেন বড় অঙ্ক। কিন্তু কেউই সানি লিওনিকে ছাড়িয়ে যেতে পারেননি বলে খবর। বার্তা ২৪

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর