,

ছাগলের নাম সালমান খান! দাম শুনলে চোখ কপালে উঠবে…!!

news-image

বিনোদন ডেস্ক।। বলিউড তারকা সালমান খানকে কে না চেনেন? তবে ছাগলের নাম ‘সালমান খান’ এমন কথা হয়তো অনেকের কাছেই অজানা। এবারের ঈদে ভারতের উত্তর প্রদেশের গোরখপুর হাটে একটি ছাগল সবার মাঝে কৌতূহল তৈরি করেছে।

অনেকেই ছাগলটিকে একনজর দেখার জন্য ভিড় জমিয়েছেন। তার কারণ, এই ছাগলের নাম ‘সালমান খান’। লোকজনের আগ্রহ দেখে ছাগলের মালিকও দাম হাঁকিয়েছেন ৫ লাখ রুপি। তবে ছাগলটি শেষ পর্যন্ত কত দামে বিক্রি হয়েছে কিংবা আদৌ বিক্রি হয়েছে কি না, তা জানা যায়নি। ভারতীয় সংবাদ মাধ্যমে এই খবর জানা গেছে।

তবে কুরবানির ঈদে ভারতের বিভিন্ন পশুর হাটে বলিউড তারকাদের নামে পশুর নামকরণ করা নতুন কিছু না। এর আগেও এমন ঘটনা ঘটেছে। তারকাদের নামে পশুর নামকরণ করলে ক্রেতাদের মধ্যে কৌতূহল তৈরি হয়। এতে বিক্রির জন্য হাটে আনা পশুর দাম বেড়ে যায়।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের ওই হাটেই এর আগে শাহরুখ খান, সানিয়া মির্জার নামে ছাগল বিক্রি হয়েছে। হিন্দি ছবি ‘বরফি’ নামে একটি ছাগল বিক্রি হয়েছিল ২ লাখ রুপিতে। ওই ছাগলের ওজন ছিল ১২৫ কেজি।
তবে এই বিষয়ে সালমান খান কিংবা শাহরুখ খানদের কোনও মাথা ঘামাতে দেখা যায়নি। তারা এই বিষয়টি জানেন কিনা সেটাই জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর