,

দুই লঞ্চের ধাক্কাধাক্কিতে সদরঘাটে নিহত ১

news-image

নিউজ ডেস্ক।।  পবিত্র ঈদুল আযহা আগামীকাল বুধবার। ঈদে আগের দিন নাড়ীর টানে বাড়ি ফিলতে গিয়ে রাজধানীর সদরঘাটে যাত্রীদের ভিড়ের মধ্যে এক লঞ্চের ধাক্কায় পড়ে গিয়ে আরেক লঞ্চের এক যাত্রী নিহত হয়েছে। নিহত ব্যক্তি দেলোয়ার হোসেনের বয়স অনুমানিক ৫২ বছর। মেয়ে ও মেয়ে জামাইয়ের সঙ্গে ঈদ করতে বরগুনার যাচ্ছিলেন তিনি।

নৌ পুলিশের সুপার মো. আতিকুর রহমান এতথ্য নিশ্চিত করেছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে এমভি পূবালী লঞ্চে দাঁড়িয়ে ছিলেন দেলোয়ার হোসেন। লঞ্চটি ৭ ও ৮ নম্বর পন্টুনের মাঝামাঝিতে ভেড়ানো ছিল।

এসময় এমভি যুবরাজ নামের আরেকটি লঞ্চ পন্টুনে ভিড়তে গিয়ে এমভি পূবালীকে ধাক্কা দেয়। তাতে বেসামাল হয়ে লঞ্চের কার্নিশে ধাক্কা খান দেলোয়ার। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে আতিকুর রহমান জানান।

বিআইডব্লিউটিএর একজন পরিবহন পরিদর্শক বলেন, সদরঘাট দিয়ে প্রতিদিন প্রায় ছয় লাখ মানুষ দেশের দিক্ষণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। ঈদের সময় এই সংখ্যা অনেক বেড়ে যায়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর