,

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

dakatiনিজস্ব প্রতিবেদক : সোমবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রবাসীর বাড়িতে ডাকাতির সময় ৩ ডাকাতকে আটকের পর গণধোলাই’র পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। জানা যায়, রাত প্রায় ৩টায় উপজেলার চম্পকনগর ইউনিয়নের সোনাপর্সিপাড়া গ্রামের সৌদি প্রবাসী মোঃ আলমগীর মিয়ার বাড়িতে ৮/১০ জন মুখোশ ও হাফপ্যান্ট পরিহিত ডাকাতদল হানা দেয়। তারা বাড়ির দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সকল সদস্যকে জিম্মি করে ফেলে। স্বর্ণালংকার, নগদ টাকাসহ ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এলাকাবাসী টের ডাকাতদের ধাওয়া করে ৩জনকে ধরে ফেলতে পারলে অন্যরা পালিয়ে যায়। তাদেরকে গণধোলাই দিয়ে বিজয়নগর থানা পুলিশের নিকট সোপর্দ করে। গ্রেফতারকৃত ডাকাতরা হলো আব্দুস সাত্তার (৩৫), শাকিল মিয়া (২২) ও সুমন মিয়া (২৫)। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী মোসাম্মত জায়েদা খাতুন মামলা দায়ের করে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর