,

প্রধানমন্ত্রীকে এসএমএস করে কোরবানির গরু পেল হিজড়া সম্প্রদায়

news-image

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এসএমএস করে কোরবানির জন্য লাখ টাকার গরু পেয়েছে জামালপুরের হিজড়া সম্প্রদায়। প্রধানমন্ত্রীর পক্ষে স্থানীয় জেলা প্রশাসক সোমবার তাদের কাছে গরু হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মোবাইলে একটি এসএমএস পান। এসএমএস দাতা বলেন, তার নাম ময়ূরী, তিনি হিজড়া সম্প্রদায়ের একজন। ময়ূরী ঈদে তাদের কোরবানি দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে একটি গরু চেয়েছেন।

এসএমএস দেখার সাথে সাথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একান্ত সচিব এম তোফাজ্জল হোসেন মিয়াকে নির্দেশ দেন ময়ূরীর ফোন নম্বরে যোগাযোগ করে একটি কোরবানির গরু পাঠিয়ে দেয়ার জন্য।

একান্ত সচিব ওই নম্বরে ফোন করে জানতে পারেন ময়ূরী জামাল সদরে হিজড়া পল্লীতে থাকেন। সেখানে ৮৭ জন হিজড়া বসবাস করেন। একান্ত সচিব তাৎক্ষণিকভাবে জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবিরকে প্রধানমন্ত্রীর নির্দেশ পৌঁছে দেন।

জেলা প্রশাসক আজ সোমবার দুপুরে হিজড়া সম্প্রদায়ের কাছে এক লাখ টাকার একটি গরু এবং আনুষঙ্গিক খরচের টাকা হস্তান্তর করেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর