,

নরসিংদীতে বাস-লেগুনার সংঘর্ষ, নিহত ৮

news-image

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী বেলাবতে যাত্রীবাহী বাস এবং লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৮ জন আহত হয়েছে। আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বেলাব উপজেলার দড়িপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ এ ঘটনার নিশ্চিত করে।

নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আবুল হোসেন (৫৫), আবদুল মিয়া (২৪), মোবারক হোসেন (১৮), সুজন মিয়া (৩০) তার স্ত্রী (২৩) অজ্ঞাত।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, রায়পুরা উপজেলার মরজাল এলাকা থেকে একটি যাত্রীবাহী লেগুনা ভৈরব যাবার পথে ঘটনাস্থলে পৌঁছলে ভৈরব থেকে মহাখালীগামী ঢাকা বাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনাস্থলেই লেগুনার ৮ যাত্রী নিহত হয় এবং আরো ৮ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ঘটনার পর পর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর