,

বুবলী শিগগিরই ‘ছেড়ে যাচ্ছেন’ শাকিবকে

news-image

বিনোদন ডেস্ক।। সময়ের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। বুবলী মানে হিট ছবি। বুবলীর ছবি মানেই প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড়। ঈদসহ বাঙালির যেকোনো উৎসবে বুবলীর ছবি দর্শকদের মাঝে আলাদা আকর্ষণ সৃষ্টি করে।

এবারের ঈদেও রয়েছে বুবলীর সরব উপস্থিতি। মুক্তি পেতে যাচ্ছে বুবলী অভিনিত `ক্যাপ্টেন খান` ছবিটি। আর এতে এই সুদর্শনীর নায়ক যথারীতি সুপারস্টার শাকিব খান।

গত ঈদেও বুবলী অভিনিত দুটি ছবি মুক্তি পেয়েছিল। সেগুলো হচ্ছে-বরিশাইল্যা পোয়া ও নোয়াখাইল্যা মাইয়া এবং সুপারহিরো। ওই ছবি ছবিতেও বুবলীর নায়ক ছিলেন শাকিব খান।

সবগুলো ছবিতেই নায়ক শাকিব খান। দর্শক একঘেয়ে হয়ে যাবে কিনা এই বিষয়ে এই লাস্যময়ী ইঙ্গিত দিলেন নতুন নায়কের সঙ্গে ছবি করার।

অনেকে বলে শাকিবের কাঁধে বন্দুক রেখে আপনি গুলি ছুড়ছেন এমন প্রশ্নের জবাবে বুবলী বলেন, সুপারস্টারদের সঙ্গে নায়িকারা কাজ করবে এটাই স্বাভাবিক। আবার নতুন হিরো-নতুন হিরোইন কাজ করবে এটাও স্বাভাবিক।

শাকিব খান দেশে ও দেশের বাইরে অনেক নায়িকাদের সঙ্গে কাজ করছেন। হয়তো আমি তার বাইরে এখনো কাজ করিনি বলেই দর্শকরা এমনটা বলছে। সঠিক সময়ে সঠিক প্রজেক্টের জন্য অপেক্ষা করছি। আশা করছি, খুব তাড়াতাড়ি দর্শকরা আমাকে অন্য নায়কদের সঙ্গেও দেখতে পাবে।

শুধু শাকিবের সঙ্গে কাজ করা প্রসঙ্গে বুবলী বলেন, ছবিতে একজন নায়ক থাকবেই, স্বাভাবিক। এটা অনেক বড় পাওয়া যে অনেক বড় মাপের অভিনেতাকে সহশিল্পী হিসেবে পাচ্ছি। দর্শকরা গ্রহণ করছে বলেই পরিচালক-প্রযোজক অনেক টাকা লগ্নি করে আমাদেরকে জুটি হিসেবে ছবিতে নিচ্ছে। উৎস: একুশে টেলিভিশন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর