,

নিউইয়র্কে শেখ হাসিনার নাগরিক সংবর্ধনা ২৩ সেপ্টেম্বর

news-image

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিউইয়র্কে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে আগামী ২৩ সেপ্টেম্বর। নিউইয়র্ক সিটির ম্যানহাটানে হিল্টন হোটেলের বলরুমে বিকেল ৫টায় অনুষ্ঠেয় এ সংবর্ধনা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনের শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে টানা ১০ম এবং আগের টার্মের ৫ বারসহ ১৫তম বার আসছেন শেখ হাসিনা। প্রতিবারই তাকে নিউইয়র্কে ব্যাপক উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হলেও এবার প্রস্তুতি চলছে ভিন্ন আমেজে। কারণ, নিউইয়র্ক থেকে দেশে ফিরেই জাতীয় নির্বাচনের মাঠে নামবেন শেখ হাসিনা।

আগামী ২৩ সেপ্টেম্বর সকালেই জেএফকে এয়ারপোর্টে অবতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নানা কর্মসূচিতে ব্যস্ত সময় কাটাবেন শেখ হাসিনা। শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্ব নেতাদের অনেকেই বৈঠকে মিলিত হবেন শেখ হাসিনার সাথে। প্রতিটি বৈঠকেই রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে। সন্ত্রাস দমনে শেখ হাসিনার জিরো টলারেন্স এবং সীমিত সম্পদ নিয়েই টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সমগ্র জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার জন্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিভিন্ন ফোরামে বিশেষ সম্মান জানানো হতে পারে বলে জাতিসংঘ মহাসচিবের সচিবালয় থেকে এ সংবাদদাতা অবহিত হয়েছেন।

জানা গেছে, বরাবরের মত এবারও নিউইয়র্কে সাংবাদিকদের সাথে মিলিত হবেন শেখ হাসিনা। আন্তর্জাতিক কয়েকটি সংবাদ সংস্থাকে সাক্ষাতকারও দেবেন তিনি। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর