,

সদরঘাটে জনতার ঢল

news-image

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহা স্বজনদের সঙ্গে উদযাপনের জন্য দক্ষিণাঞ্চলমুখী মানুষের ভিড় লেগেছে সদরঘাটে। ভোর থেকে যাত্রীদের ভিড়ে মুখরিত হয়ে উঠে সদরঘাট লঞ্চ টার্মিনাল। মানুষের ভিড়ে মুখরিত ঘাট, প্লাটফর্ম, লঞ্চের ডেক আর করিডোর। নাড়ির টানে ছুটে চলছেন যে যার গন্তব্যে। বাস বা ট্রেনে প্রচণ্ড ভিড়ের মধ্যেই যেতে হচ্ছে গন্তব্যে।

আজ সোমবার সকাল সাড়ে ৫টার দিকে টার্মিনাল ঘুরে এমন দৃশ্য লক্ষ্য করা যায়। যাত্রীরা ভোর থেকে ঘাটে এসে পৌঁছতে থাকেন।

সোনার তরী লঞ্চের স্টাফ রাকিব জানান, এখন যাত্রীর চাপ বাড়তে থাকবে। দুপুরের পর থেকে পুরোদমে যাত্রীরা আসতে শুরু করবেন।

এদিকে সদরঘাট টার্মিনাল ছেড়ে যাওয়া হুলারহাট, পিরোজপুর, ভাণ্ডারিয়া, শরীয়তপুর, বরগুনা, ভোলা, চরফ্যাশন, দুমকি, আমতলীসহ বেশ কয়েকটি রুটের লঞ্চে ছিল যাত্রী বোঝাই। যাত্রীদের চাপে নির্ধারিত সময়ের আগে বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে গেছে। এ ছাড়া বরিশালগামী প্রত্যেকটি লঞ্চেও দেখা গেছে একই চিত্র।

ঢাকা নদীবন্দর নৌযান পরিদর্শক দীনেশ কুমার সাহা জানান, এবার আবহাওয়ার বিষয়টি খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। যেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত নৌ হুঁশিয়ারি সংকেত উঠানো যায়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর