,

হজ পালনে সুবিধার জন্য অ্যাপস আনলো সৌদি সরকার

news-image

ডেস্ক রিপোর্ট।। পবিত্র হজ পালনে প্রতি বছর পৃথিবীর নানা প্রান্তের ধর্মপ্রাণ মুসলমানরা জমায়েত হন পবিত্র মক্কায়। ধর্মপ্রাণ এই হাজিদের সুবিধার্থে এবার সৌদি আরবের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ‘স্মার্ট হজ’ নামে নতুন উদ্যোগ চালু করেছে। এই উদ্যোগের আওতায় সৌদি সরকার হাজিদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে বেশ কয়েকটি অ্যাপ চালু করেছে। খবর সৌদি গেজেট।

এই অ্যাপগুলো ব্যবহার করে হজ পালনকারীরা তাদের ভ্রমণের পরিকল্পনা থেকে শুরু করে চিকিৎসা সেবা পর্যন্ত সব কিছুর ব্যবস্থা করতে পারবেন।
আসেফনি (Asefny) হচ্ছে সৌদি আরবের রেড ক্রিসেন্টের অ্যাপ, যার মাধ্যমে হজ পালনকারীরা জরুরি চিকিৎসা সহায়তা চাইতে পারবেন। এটিতে মোট ছয়টি ভাষায় এসব তথ্য দেয়া আছে। যাদের বিভিন্ন জরুরি সহায়তা দরকার এই অ্যাপের মাধ্যমে কর্তৃপক্ষ তাদের অবস্থান জানতে পারবেন।

সৌদি হজ মন্ত্রণালয় মানাসিকানা (Manasikana) নামের আরেকটি অ্যাপ চালু করেছে। যারা আরবি বা ইংরেজি জানেন না এমন ভাষাভাষীদের এক স্থান থেকে আরেক স্থানে গমনের জন্য প্রয়োজনীয় তথ্য, সময়সূচি, মক্কা-মদিনার আবহাওয়া, মুদ্রা বিনিময়ের হার ও জায়গা এবং জরুরি ফোন নম্বর ও নিকটস্থ ইমারজেন্সি সেন্টারের তথ্যসহ বিভিন্ন নির্দেশনা দেয়া আছে। অ্যাপটিতে মোট আটটি ভাষায় এসব তথ্য পাওয়া যাবে।

এই উদ্যোগের আওতায় আরও কয়েকটি ডিজিটাল সেবা ও গুরুত্বপূর্ণ অ্যাপ রয়েছে। মক্কা ও মদিনার হজ পালনকারীদের সহায়তায় হজের আচরণবিধি, বিভিন্ন পবিত্র স্থানের ম্যাপ, প্রযুক্তি বিষয়ক নির্দেশনা এবং গাইডলাইন, স্বাস্থ্য বিষয়ক অ্যাপ ও সরকারি অ্যাপ চালু করা হয়েছে বলে জানায় hajj.media.gov.sa এই ওয়েবসাইট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে