শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিতর্কিত বক্তব্যে অটল এইচ টি ইমাম

86600_h t imamস্টাফ রিপোর্টার:সাম্প্রতিক সময়ে দেয়া বিতর্কিত বক্তব্যে অটল থেকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার বক্তব্যেকে খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। যারা এটা করছেন অন্যের দোষ ক্রটি খুঁজে বেড়ানোই তাদের কাজ। এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।এ সময় বিতর্কিত মন্তব্যের কারণে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের দাবির মুখে পদত্যাগ করবেন কি-না এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, পদত্যাগের প্রশ্নই ওঠে না। আর বিএনপি এখন বিরোধীদলও নয়, তাদের কথায় কেন পদত্যাগ করব।

বক্তব্যের পর এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী অসুস্থ। তার এখন পূর্ণ বিশ্রাম প্রয়োজন, তাই ওনার সাথে কথা হয়নি।

এ জাতীয় আরও খবর

উত্তর-পূর্বাঞ্চলে ঢলের পানিতে প্লাবন, বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি

ঢাকায় আজ মেঘলা আকাশ, থাকতে পারে বৃষ্টি

ঢাকাসহ ২০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

ইতিহাস গড়লেন বাবর আলী, প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয়

সিলেট সফরে এসে শাহজালাল (র.) মাজারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

সিলেটে সুরমা নদী তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্পের সূচনা

কিউবা নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের, দখলের ইঙ্গিত

পাম্পে জ্বালানি সংকটের জন্য তেল কোম্পানির গাফিলতির অভিযোগ জ্বালানিমন্ত্রীর

এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ বলে জানাল ইসি

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান