সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন খালেদা জিয়া, নেই পরিবারের অন্য সদস্যরা
নিউজ ডেস্ক।। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি প্রধান ছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান, কোকোর স্ত্রী শর্মিলী রহমান সিঁথির কোনো অফিসিয়াল বা ব্যাক্তিগত আইডি নেই। এছাড়া বিএনপির শীর্ষনেতাদের অনেকেরই কোনো নিজস্ব একাউন্ট নেই বলে জানা গেছে।
তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৬ সালে নিজের নামে টুইটার একাউন্ট খোলেন। বর্তমানে তার ফলোয়ারের সংখ্যা ৯৯ হাজার ৬ ছাড়িয়ে গেছে। কারাবন্দি হওয়ার আগে তিনি গত ২৫ জানুয়ারি খালেদা জিয়ার ব্যাক্তিগত অফিসিয়াল টুইটার পেজে থেকে সর্বশেষ টুইট করেন। সেখানে তিনি লেখেন, জানুয়ারি ২৫, ১৯৭৫ একদলীয় স্বৈরশাসন বাকশাল প্রতিষ্ঠা আর জানুয়ারি ৫, ২০১৪ ভোটারবিহীন নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে চিরকলঙ্কের দুটি দিন। অগণতান্ত্রিক শাসন টিকে থাকে না কিন্তু ইতিহাসে কলঙ্ক থেকেই যায়।
দলের দপ্তর সূত্র জানায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির কোনো সদস্যেরও অফিসিয়াল বা ব্যাক্তিগত কোনো আইডি নেই। এবিষয়ে বিএনপির দপ্তর থেকে একাধিকবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে বিএনপি মহাসচিবের নামে ফেসবুকে কোনো আইডি নেই।
তবে বিএনপির ইংরেজি ও বাংলায় অফিসিয়াল ওয়েব পেজ রয়েছে।www.bnpbangladesh.com/. এই পেজে গিয়ে যে কেউ বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
এছাড়া বিএনপির নামে দুটি অফিসিয়াল ফেসবুক আইডি রয়েছে। এই দুটি আইডি থেকে দলের নিয়মিত সংবাদ লাইভ আকারে সম্প্রচার করা হয়। এর সঙ্গে থাকে নিত্য দিনের দলের নেতাদের বিভিন্ন অনুষ্ঠানের সংবাদ। ফেসবুক আইডি দুটি হলো: https://www.facebook.com/bnpbd.org/ ও https://www.facebook.com/bnp.communication/. উৎস: আমাদের সময়.কম।











