,

বিদেশ ফেরত স্বামী এসে বউ দেখেন অন্যের ঘরে!

news-image

বিয়ে করে বিদেশ যাওয়ার পর ফিরে এসে নিজের স্ত্রীকে অন্যের সংসার করতে দেখলেন জার্মান প্রবাসী স্বামী মিজানুর রহমান। মিজানুর রহমানের বাড়ি কুমিল্লার কতোয়ালি থানায়। আর স্ত্রী তছলিমা বেগমের বাড়ি কুমিল্লা অরণ্যেপুর গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, স্বামী জার্মানিতে যাওয়ার সুযোগে নববধূ তছলিমা বেগম কক্সবাজারের থাইংখালী হাকিমপাড়া ক্যাম্পের আইআরসি এনজিওতে চাকরি নেন। চাকরির সুবাদে একই ক্যাম্পের ডব্লিউএফপিতে কর্মরত রামু উপজেলার শরিফ উদ্দিনের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন তিনি। খবর পেয়ে গত ১০ আগস্ট জার্মানি থেকে দেশে ফিরে মিজানুর রহমান তার স্ত্রীর বিরুদ্ধে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। গত শুক্রবার (১৭ আগস্ট) সকালে রোহিঙ্গা ক্যাম্পের পাশের একটি ভাড়া বাসা থেকে প্রেমিক যুগলকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, জবানবন্দিতে তছলিমা বলেছেন যে তিনি তার স্বামী মিজানুর রহমানকে সরাসরি ডিভোর্স দিয়েছে । এ সময় প্রেমিক শরিফ উদ্দিনকে নিয়ে নতুন করে সংসার করার সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি পুলিশকে জানান।

এ বিষয়ে জানতে চাইলে তছলিমার স্বামী মিজান বলেন, এ নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি তার বিরুদ্ধে মামলা করব না। তছলিমা যখন আমাকে ডিভোর্স দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তখন আমিও তার সঙ্গে থাকতে চাই না।

এ ব্যাপারে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, স্বামীর অভিযোগের প্রেক্ষিতে প্রেমিক যুগলকে আটক করা হয়েছে। তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর