,

মুম্বাইতে নিকের পরিবার, শনিবার বাগদান

news-image

বিনোদন ডেস্ক: অবশেষে সব গুজবের অবসান ঘটিয়ে বাগদান হতে যাচ্ছে আলোচিত জুটি প্রিয়াঙ্কা ও নিকের। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাগদানের জন্য আজ শুক্রবার ভোর রাতে মুম্বাই পৌঁছান মার্কিন পপ তারকা নিক জোনাসের পরিবার। এ সময় নিকের সঙ্গে তার বা-মাকে বিমানবন্দরে দেখা গেছে। শনিবার বাগদানের অনুষ্ঠানটি প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামীকাল বাগদানের অনুষ্ঠান উপলক্ষে প্রিয়াঙ্কার বাড়িতে একটি হাই প্রোফাইল পার্টির আয়োজন করা হয়েছে। সেই পার্টিতেই নিকের সঙ্গে তার বাগদানের ঘোষণা করা হতে পারে। এদিকে বাগদানের বিষয়টি অফিসিয়াল করতে আজ শুক্রবারই মুম্বাই আসছে জোনাস পরিবার।

প্রিয়াঙ্কার বাগদান নিয়ে যতই জল্পনা হোক না কেন, এ বিষয়টি নিয়ে শুরু থেকেই তা এড়িয়ে গেছেন বলিউড অভিনেত্রী। তবে ধারণা করা হচ্ছে, এবার অফিসিয়ালি নিজেদের বাগদানের কথা ঘোষণা করতে পারেন প্রিয়াঙ্কা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাগদানের ঘোষণার সময়ই চোপড়া পরিবারের সঙ্গে জোনাসদের আলাপ পরিচয় সম্পূর্ণ হবে। ভারতীয় রীতিনীতি মেনেই বিয়ের অনুষ্ঠান হবে বলে জানা যাচ্ছে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠদের তরফে। পাশাপাশি হাই প্রোফাইল বিয়েতে জোনাস বাড়ির কোনো রীতিনীতি মেনে কিছু করা হবে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

হলিউডের সিনেমা ‘কাওবয় নিনজা ভাইকিং’ এর মুক্তির দিন পিছিয়ে যাওয়ার পর পরই ভারতে আসেন প্রিয়াঙ্কা চোপড়া। এ সময় সিঙ্গাপুর থেকে নিকের সঙ্গে ছুটি কাটিয়ে দিল্লিতে ফেরেন তিনি।
তবে দিল্লি বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে পাপারাত্জিকে দেখে নিজের এনগেজমেন্ট রিং খুলে ফেলেন প্রিয়াঙ্কা। এর কিছুদিন পর ফ্যাশন ডিজাইনার মানিশ মালহোত্রার হাউজ পার্টিতে প্রিয়াঙ্কার অনামিকায় একটি এনগেজমেন্ট রং দেখা যায়।
এরপর থেকেই শুরু হয় আরও জল্পনা। ধারণা করা হচ্ছে, পার্টিতে প্রিয়াঙ্কার আঙুলে যে আংটি দেখা যায়, সেটি তার এনগেজমেন্ট রিং। যদিও এ বিষয়ে প্রিয়াঙ্কা কোনো পাল্টা মন্তব্য করেননি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর