,

মার্কিন রাষ্ট্রদূতের গাড়িতে হামলার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা

news-image

নিউজ ডেস্ক: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনা আইনশৃঙ্খলা রক্ষারকারী বাহিনী তদন্ত করছে বলেও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ৪ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়ি বহর অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনার শিকার হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ দ্রুত তার নিরাপত্তা নিশ্চিত করে। ঘটনার পরে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ফলে মার্কিন দূতাবাস সন্তোষ প্রকাশ করেছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মার্কিন রাষ্ট্রদূতের গাড়ি বহরে অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় বাংলাদেশ নিন্দা জানায়। একই সঙ্গে বাংলাদেশে অবস্থানরত সব কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ।

গত ৪ অগাস্ট শনিবার মোহাম্মদপুরের ইকবাল রোডে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। আলোচনা শেষে তিনি বাড়ি থেকে বের হওয়ার পথে রাষ্ট্রদূতের গাড়ি হামলার শিকার হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর