মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ণিমার ডাকে সাড়া দিলেন ফারুক

news-image

অনলাইন ডেস্ক : চলচ্চিত্রের মিয়া ভাইখ্যাত চিত্রনায়ক ফারুক। এবার তিনি চিত্রনায়িকা পূর্ণিমার ডাকে সাড়া দিলেন।

মানে হলো পূর্ণিমার আমন্ত্রণে ক্যামেরার সামনে হাজির হলেন এই চিত্রনায়ক। যেখানে উপস্থাপনা করবেন পূর্ণিমা আর বিভিন্ন বিষয় সম্পর্কে কথা বলবেন ফারুক।

আরটিভিতে ‘এবং পূর্ণিমা’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন পূর্ণিমা। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে এবারের পর্বে দেখা যাবে মিয়া ভাইকে।

ইতোমধ্যেই অনুষ্ঠানটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। অনুষ্ঠানে ফারুক আলোচনা করবেন তার জীবনের পছন্দ-অপছন্দ, ভালো লাগা,মন্দ লাগাসহ নানা বিষয় নিয়ে।

সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় আগামী শনিবার রাত ১০টায় আরটিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে।