,

জাতীয় শোক দিবসে চট্টগ্রামে কারাবন্দি ৮৩ শিশু পেল চকলেট

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : জাতীয় শোক দিবসে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি মায়েদের সঙ্গে থাকা শিশুদের চকলেট উপহার দিয়েছেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

বুধবার দুপুরে কারাগারে থাকা ৮৩ শিশুর মাঝে চকলেট বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাশহুদুল কবীর, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক, জেলার মো. সোহেল রানা বিশ্বাসসহ জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, জাতীয় শোক দিবসে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়। এর মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, আলোচনা সভা এবং বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। এ ছাড়াও বিকেলে কারা মসজিদে দোয়া মাহফিল এবং কারাগারে থাকা শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। একটি র‌্যালিও বের করা হয়।

জেলা প্রশাসকের স্টাফ অফিসার তানভীর ফরহাদ শামীম জানান, কারা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত শোক দিবসের কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসক। কর্মসূচি শেষে তিনি কারাগারের নারী ওয়ার্ড ঘুরে দেখেন। বন্দি নারীদের খোঁজ নেন ও তাদের সন্তানদের চকলেট উপহার দেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর