মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবী সা. এর নামে কী কুরবানি দেয়া যাবে?

news-image

কুরবানি যে কারও নামে করা যায়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা উত্তম। এটি বড় সৌভাগ্যের বিষয়ও বটে।

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রা.কে তার পক্ষ থেকে কুরবানি করার ওসিয়্যত করেছিলেন। তাই তিনি প্রতি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও কুরবানি দিতেন।

হযরত হানশ থেকে বর্ণিত তিনি বলেন, আমি হযরত আলী রা. কে দেখলাম তিনি দু’টি বকরী কুরবানি করলেন। আমি তাকে বললাম, এটি কি? আপনার ওপর তো একটি আবশ্যক ছিল কিন্তু আপনি দু’টি করলেন কেন? তিনি বললেন, নিশ্চয় রাসূল সা. আমাকে অসিয়ত করেছেন তার পক্ষ থেকে কুরবানি করতে। এ কারণে আমি তার পক্ষ থেকে কুরবানি করছি। আবু দাউদ, হাদীস নং-২৭৯০।

রাসুল সা. উম্মতীদের পক্ষ থেকে কুরবানি দিতেন। নবীজী সা. যদি আমাদের নামে কুরবানি দিতে পারেন, তাহলে নবীর জন্য উম্মতীদের কুরবানি দেয়া তো দায়িত্বের মাঝেই পড়ে যায়। সুতরাং সামর্থবান ব্যক্তি একটি কুরবানি রাসুল সা. এর নামে দেবেন। এটি উত্তম। সূত্র : আবু দাউদ ২/২৯, জামে তিরমিযী ১/২৭৫, ইলাউস সুনান ১৭/২৬৮, মিশকাত ৩/৩০৯