,

রণবীর-দীপিকার বিয়ের তারিখ চূড়ান্ত

news-image

বিনোদন ডেস্ক: বেশ কিছুদিন ধরেই বলিউড পাড়ায় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ে নিয়ে নানা রকম গুঞ্জন শোনা যাচ্ছে। চলতি বছরই বিয়ে করবেন এমনটা শোনা যাচ্ছিল। এবার চূড়ান্ত হয়েছে রণবীর-দীপিকার বিয়ের তারিখ। আগামী ২০ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আগামী ২০ নভেম্বর তাদের বিয়ে অনুষ্ঠিত হবে। ইতালির লেক কোমোতেই অনুষ্ঠিত হবে এই আয়োজন। একেবারেই ঘরোয়া আয়োজনে বিয়ে অনুষ্ঠিত হবে। সেখানে কোনও ক্যামেরার ঝলকানি বা অবৈধ অনুপ্রবেশ চাইছেন না তারা।

শোনা যাচ্ছে, ২০ নভেম্বর রণবীর-দীপিকার বিয়েতে মাত্র ৩০ জন অতিথি উপস্থিত থাকবেন। পরিবারের লোকজন এবং অল্প কয়েকজন কাছের বন্ধু উপস্থিত থাকবেন। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খুলেননি এই জুটি।

এদিকে রণবীর-দীপিকার আত্মীয়রা চেয়েছিলেন ভারতেই হোক বিয়ের আয়োজন। বিদেশে অনুষ্ঠান হবার কারণে অনেকেই উপস্থিত থাকতে পারবেন না। আত্মীয়-স্বজনদের এমন আপত্তিকে এক পাশে সরিয়ে রেখে ইতালিকেই বিয়ে আয়োজনের জন্য বেছে নিলেন তারা।

বিয়ে বিদেশে সারলেও মুম্বাই বা বেঙ্গালুরুতেই হবে রণবীর-দীপিকার ‘বিবাহোত্তর সংবর্ধনা’। বিয়ের ব্যস্ততার জন্যই নতুন কোনও সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন না দীপিকা পাডুকন।

অন্যদিকে ‘সিম্বা’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রণবীর সিং। এছাড়া করণ জোহরের নতুন সিনেমা ‘তখত’-এ চুক্তিবদ্ধ হয়েছেন রণবীর। এই সিনেমায় রণবীরের সঙ্গে পর্দায় দেখা যাবে কারিনা কাপুরকে। রয়েছেন আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ানও।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর