,

ডায়াগস্টিক সেন্টারে চেকআপের নামে রোগীকে ধর্ষণ, চিকিৎসক কারাগারে

news-image

কুষ্টিয়ায় রোগী ধর্ষণ মামলায় আসামি চিকিৎসক এ এইচ খান বিজয়কে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছে কুষ্টিয়ার একটি আদালত। রোববার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক তৌহিদুল ইসলাম এ আদেশ দেন।

আসামি এএইচ খান বিজয় কুষ্টিয়া শহরের পিয়ারাতলা এলাকায় সিটি মেডিকেল সার্ভিসেস অ্যান্ড ডায়াগস্টিক সেন্টারের চিকিৎসক।

মামলায় অভিযোগে বলা হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে বাদী ওই চিকিৎসকের কাছে গেলে চিকিৎসার নামে কৌশলে একটি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করেন। পরে বাদীর চাপে বিবাহের নাটক করেন ওই চিকিৎসক। এভাবে প্রায় এক বছর ধরে শহরের বিভিন্ন জায়গায় নিয়ে তাকে ধর্ষণ করেন এবং তার ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে প্রকাশ করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়।

বাদীর আইনজীবী আকরাম হোসেন দুলাল বলেন, আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে তা নাকচ করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর