,

‘সৎ বাবার ধর্ষণে’ ১২ বছরের মেয়ে অন্তঃসত্ত্বা!

news-image

সৎবাবার হাতে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী কন্যা। সৎবাবার ধর্ষণের শিকার ওই ১২ বছরের কিশোরী কন্যা এখন ৭ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ফতুল্লার মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে সৎবাবা সোহাগকে (৪২) আটক করেছে পুলিশ।

সোহাগ মুন্সিগঞ্জের বেতকার এলাকার তারা মিয়ার ছেলে। ফতুল্লার মাহমুদপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে অনাবিল পরিবহনের হেলপার হিসেবে কাজ করছে সোহাগ।

ধর্ষণের শিকার কিশোরীর মা জানান, তার আগের ঘরের সংসারে একটি শিশু মেয়ে রেখে তার স্বামী চলে যান। পরে কোলের শিশুকে নিয়ে সোহাগকে বিয়ে করেন তিনি।

সোহাগ অনাবিল পরিবহনের হেলপার হিসেবে কাজ করলেও সংসারে অভাবের কারণে গার্মেন্টে চাকরি নেয় কিশোরীর মা। সকালে ডিউটিতে চলে যাওয়ার সুযোগে তার চতুর্থ শ্রেণি পড়ুয়া মেয়েকে ধর্ষণ করে সোহাগ।

পরে কিশোরীর পেটেব্যথা উঠলে বিভিন্ন ওষুধ সেবন করায় সোহাগ। কিন্তু এতে ব্যথা কমেনি। পেটব্যথার মাত্রা বাড়লে সোমবার নারায়ণগঞ্জ হাসপাতালে গিয়ে চিকিৎসককে বাবা জানায় মেয়ের পেটে কৃমি হয়েছে। তখন মেয়ের আল্ট্রাসনোগ্রাম করার পরামর্শ দেন চিকিৎসক। আল্ট্রাসনোগ্রামের রিপোর্টে প্রকাশ পায় ওই কিশোরী অন্তঃসত্ত্বা। পরে মেয়েকে বিষয়টি জিজ্ঞেস করলে সৎবাবা সোহাগের কথা জানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানা পুলিশের ওসি মঞ্জুর কাদের বলেন, এ ঘটনায় লম্পট বাবাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর