,

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঝাড়ু হাতে নিয়ে নিজেই রাস্তায় নেমে পড়েন পৌর মেয়র

news-image

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : আড়াইহাজার পৌর শহর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার নব-নির্বাচিত পৌর মেয়র। সোমবার সরকারি সফর আলী কলেজ এলাকা থেকে এ অভিযানের উদ্বোধন করেন পৌর মেয়র সুন্দর আলী। এ সময় তিনি ঝাড়ু হাতে নিয়ে নিজেই রাস্তায় নেমে পড়েন পরিচ্ছন্নতার কাজে।

মেয়র সুন্দর আলী বলেন, ‌‘আড়াইহাজার পৌরসভাকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা হবে। পৌর এলাকার সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে পৌরসভার এ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। এরই মধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। খুব দ্রুত এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে।

সকাল থেকে দুপুর পর্যন্ত স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পোস্টার, বিলবোর্ড ও আর্বজনা সরিয়ে পৌর বাজার ও এর আশপাশের এলাকা পরিষ্কার করা হয়। পরিচ্ছন্নতার অভিযানে মেয়রের সঙ্গে ছিলেন ছিলেন পৌরসভার সচিব তাসলিমা আক্তার, প্রকৌশলী সাফায়েত সাদী, মুজাহিদুর ইসলাম তুষার, কাউন্সিলর রাশিদা আক্তার, রীনা বেগম, শামসুন নাহার ও কর-নির্ধারক রফিকুল ইসলামসহ অর্ধশতাধিক দলীয় কর্মী।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর