,

বাবার মতো এবার ভিক্ষুকের পাশে দাঁড়ালেন শাহরুখ পুত্র!

news-image

বলিউড জগতের বাদশা শাহরুখ খান। সব সময়ই লাইম লাইটে থাকেন তিনি। তবে সম্প্রতি কালে তার ছেলে মেয়েরাও দখল করে নিয়েছে ক্যামেরার চোখ। এবার আলোচনায় এসেছেন ছেলে আরিয়ান।

শাহরুখ বরাবরই বলে এসেছেন, তিনি তাঁর ছেলেমেয়েদের বড় করার ক্ষেত্রে যতটা সম্ভব ভালো শিক্ষা দেওয়া চেষ্টা করেছেন। ভালোভাবে মানুষ করার চেষ্টা করেছেন। এখন বেশ বোঝা যাচ্ছে ছেলে মেয়েদের ওপর হয়তো শাহরুখের দেওয়া শিক্ষার প্রভাব রয়েছে। যেমনটা রবিবার শাহরুখের ছেলে আরিয়ানকে দেখে বোঝা গেল।

রবিবার ফ্রেন্ডশিপ ডে তে বন্ধুদের সঙ্গে দেখা করতে মুম্বাইয়ের এক রেস্তোরাঁ গিয়েছিলেন শাহরুখু পুত্র আরিয়ান। যখন আরিয়ান রেস্তোরাঁ থেকে বাইরে বের হয়, তখন তাঁকে ভিক্ষার জন্য অনুসরণ করতে থাকে এক কিশোর। সেই কিশোরের কোলও আবার এক ছোট্ট শিশুকে দেখা যায়।

ভিক্ষার জন্য সে আরিয়ানের গাড়ির সামনেও পৌঁছে যায়। আরিয়ান অবশ্য তাঁদের সঙ্গে কোনও রকম খারাপ ব্যবহার করেননি। তিনি শিশুটির মাথায় হাত রাখেন এবং আরিয়ানের কথা মতোই তাঁর নিরপত্তারক্ষী শিশুটির হাতে ৫০ টাকার একটা নোট ধরিয়ে দেন।

এসব ঘটনায় অনেক ধনী পরিবারের ছেলেমেয়েদের গরিবদের সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখা যায়। তবে শাহরুখ পুত্র সেটা করেননি। উপরন্তু ওই শিশুটির ভিক্ষা চাওয়ার প্রত্যুত্তরে আরিয়ানকে তার গালে হাত দিতে দেখা যায়। একইভাবে, কয়েকমাস আগেও শাহরুখকেও একবার গাড়ির উঠতে গিয়ে এক ভিখারির সামনে পড়তে হয়। ভিখারিটি তাঁর কাছে খাবার চাইছিল।

সেবার শাহরুখও যত্ন সহকারে ভিখারির মাথায় হাত রাখেন। আর নিরাপত্তারক্ষীকে বলেন ওই ভিক্ষুকের জন্য খাবারের ব্যবস্থা করতে। সেবারও ঘটনাস্থলে উপস্থিত পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েছিল সেই ভিডিও। একই ভাবে বাবার মতোই আরিয়ানকেও ভিক্ষুকের সঙ্গে একই ব্যবহার করতে দেখা গেল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর