,

ক্লাসে ফেরার ঘোষণা ৪২১ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের

news-image

নিজস্ব প্রতিবেদক: রাজপথ ছেড়ে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ৪২১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের নিশ্চিতে শিক্ষার্থীদের ৯ দফা দাবি বাস্তবায়নে সরকারের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে তারা। সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর নগরভবনে ‘নিরাপদ সড়ক ও আমাদের করণীয়’ শীর্ষক এক মুক্ত আলোচনায় এ ঘোষণা দেয় শিক্ষার্থীরা। অনুষ্ঠানে দক্ষিণ সিটির ৪২১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীদের ক্লাসে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘সোনামনিদের নিরাপদে বেড়ে উঠা আমরা দেখতে চাই। তোমরা ক্লাসে ফিরে যাও, তোমাদের যৌক্তিক দাবি বাস্তবায়নে আমাদের যতটুক করণীয় সেটা করবো।’

অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় আজিমপুর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ঐশান্তি দাস বলে, ‘আমাদের নয় দফা আন্দোলনের প্রধান স্লোগান ছিল “নিরাপদ সড়ক চাই”। আমরা প্রতীকী কর্মসূচি করে সে দাবি সরকারের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছি। সরকার আমাদের দাবি মেনে নিয়েছে। এখন আমরা রাজপথ ছেড়ে ক্লাসে ফিরতে চাই। তবে সরকারকে আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে, যাতে নতুন কোনো দুর্ঘটনায় আর কোনো শিক্ষার্থী বা সাধারণ মানুষ প্রাণ না হারায়।’

রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রুম্মন বলেন, ‘সরকার আমাদের দাবি মেনে নিয়েছে আমরা ক্লাসে ফিরে যেতে চাই। তাছাড়া প্রত্যেক স্কুলের সামনে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করার জন্য মেয়রের কাছে অনুরোধ জানাই।’

কামরুন নাহার নামের এক অভিভাবক বলেন, ‘আমাদের সন্তানেরা ৯ দফা দাবিতে আন্দোলন করেছে। সরকার তাদের আন্দোলন মেনে নিয়েছে, আন্দোলনে সফল হয়েছে। আমরা ইতিহাস সৃষ্টি করেছি। এখন তাদের ক্লাসে ফেরার জন্য বোঝাতে সক্ষম হয়েছি।’

আনোয়ার হোসেন নামের আরেক অভিভাবক বলেন, ‘সরকারকে শিক্ষার্থীদের এই ৯ দফা দাবি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করতে হবে। অন্যথায় সরকারের প্রতি বিশ্বাস ভেঙে যাবে।’

অনুষ্ঠানে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা বক্তব্য দেন। সূত্র: বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর