,

ফেসবুক রাষ্ট্রকে বিপন্ন করলে তা বন্ধ হতে পারে: মোস্তাফা জব্বার

news-image

নিউজ ডেস্ক: আগে রাষ্ট্র তারপর প্রযুক্তি। রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে প্রযুক্তির এমন ব্যবহার দেখলে তাকিয়ে থাকলে চলবে না। বৃহৎ স্বার্থে ক্ষুদ্রতম স্বার্থ ত্যাগের মানসিকতা রাখতে হবে। বললেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

সোমবার (৬ আগস্ট) রাজধানীর র‌্যাডিসন ব্লুতে ঢাকা ওয়াটার গার্ডেনে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাগুলোর গোল টেবিল বৈঠকে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রাষ্ট্রের স্বার্থে প্রয়োজনে ফেসবুক ও ইন্টারনেট বন্ধ করে দেয়া হতে পারে। যদি দেখি ফেসবুক আমার রাষ্ট্রকে বিপন্ন করছে, হুমকির সৃষ্টি করছে, সেক্ষেত্রে কী রাষ্ট্র বাঁচাবো নাকি ফেসবুক? আমাকে অবশ্যই রাষ্ট্রকে বাঁচাতে হবে। আর সেজন্য যা করা দরকার তা করতেই হবে।

মোস্তাফা জব্বার বলেন, রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে ভবিষ্যতেও ইন্টারনেটের গতি কমতে পারে। যখন যে অবস্থার সৃষ্টি হবে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামী ৮ থেকে ১০ আগস্ট র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেলিকম সংস্থার ১৮তম পলিসি এবং রেগুলেটরি ফোরাম। এ অঞ্চলের জন্য উচ্চপর্যায়ের টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত নীতিমালা, রেগুলেটরি ইস্যু নিয়ে আলোচনা হবে এই ফোরামে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর