নবী সা. এর দশটি অপছন্দনীয় বিষয়
নবী সা. এর দশটি অপছন্দনীয় কাজ যেগুলো থেকে বেচে থাকা একান্ত জরুরী। আরও অপছন্দনীয় কাজ আছে। শুধু গুরুত্বপূর্ণ বুঝানোর জন্য হযরত আব্দুর রাহমান ইবনু হারমালাহ (রহ.) সূত্রে বর্ণিত। ইবনু মাসঊদ (রা.) বলতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশটি বিষয় অপছন্দ করতেন,
(১) পীত রঙ ব্যবহার, (২) বার্ধক্য পরিবর্তন, (৩) পরিধেয় বস্ত্র হেঁচড়ানো, (৪) (পুরুষের) স্বর্ণের আংটি ব্যবহার, (৫) স্বামী ছাড়া অন্য পুরুষের নিকট নারীদের সৌন্দর্য প্রকাশ করা, (৬) দাবা বা অনুরূপ খেলার গুটি চালনা করা, (৭) ‘মুআব্বিযাত’ অর্থাৎ সূরা ‘নাস’ ও ‘ফালাক’ ছাড়া অন্য কিছু দিয়ে ঝাঁড়ফুক করা, (৮) তাবিজ লটকানো, (৯) লজ্জাস্থানের বাইরে বীর্যপাত করা, (১০) দুধ দানকারিনী স্ত্রীর সঙ্গে সহবাস করা, তবে তা হারাম নয়।ইমাম আবূ দাঊদ (রহ.) বলেন, এ হাদীস কেবল বাসরাহর বর্ণনাকারীরা বর্ণনা করেছেন। আবু দাউদ, হাদীস নং ৪২২২











