,

‘পেছনের শক্তিকে শক্ত হাতে দমন করা হবে’

news-image

অনলাইন ডেস্ক : চলমান ছাত্র আন্দোলনের পেছনের শক্তিকে শক্ত হাতে দমনের কথা জানিয়েছে সরকার।

রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে উদ্বেগ প্রকাশের পরিপ্রেক্ষিতে এ কথা জানানো হয়।

তবে সংসদীয় কমিটি বলছে, পেছনের শক্তিকে দমন করতে গিয়ে যাতে সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবে হয়রানির শিকার না হয়, খেয়াল রাখতে হবে সেদিকে। বৈঠকে বলা হয়, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে যারা কলকাঠি নাড়ছেন, শক্ত হাতে দমন করা হবে তাদের। বৈঠক শেষে কমিটির সভাপতি টিপু মুনশী সাংবাদিকদের এ তথ্য জানান।

টিপু মুনশীর সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মোজাম্মেল হোসেন, ফরিদুল হক খান, আবুল কালাম আজাদ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ফখরুল ইমাম এবং কামরুন নাহার চৌধুরী।

কমিটির সভাপতি বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক আখ্যায়িত করে মন্ত্রণালয় বলছে, তাদের দাবিগুলো বাস্তবায়ন হচ্ছে। এখন শিক্ষার্থীদের আবেগকে ব্যবহার করে যারা ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করছে তাদের শক্ত হাতে দমন করা হবে। তিনি বলেন, ঘটনার শুরুতে আন্দোলনে শিক্ষার্থীদের আবেগ ছিল। এই আবেগকে পুঁজি করে দুরভিসন্ধি করা হচ্ছে। ঘটনার সঙ্গে একটি গোষ্ঠী জড়িত হয়ে পড়েছে, তা এখন প্রমাণিত বলে স্বরাষ্ট্রমন্ত্রী কমিটিকে জানিয়েছেন।

বৈঠক সূত্র জানিয়েছে, কমিটির পক্ষ থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে বলা হয়েছে- সরকারের শেষ সময় এ ধরনের ঘটনার বিষয়ে আগ থেকেই সতর্ক থাকা উচিত ছিল। ঘটনার বিষয়ে গোয়েন্দা তথ্য থাকা উচিত ছিল। কমিটির এ বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে বলেন, এর থেকে বড় আন্দোলন মোকাবেলার অভিজ্ঞতা বর্তমান সরকারের রয়েছে। এটা দমন করা সরকারের জন্য বড় কিছু নয়। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে- শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরিস্থিতি ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে। এদিকে কমিটির একজন সদস্য চলমান ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এ আন্দোলন দ্রুত দমন করা উচিত। অন্যথায় বড় ধরনের কিছু ঘটে যেতে পারে। এ ছাড়া গুজব বন্ধ করতে পুলিশের পক্ষ থেকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রস্তাব করা হলে প্রধানমন্ত্রী তা নাকচ করে দিয়েছেন বলে বৈঠকে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী বলেছেন, ফেসবুক চালু রেখেই এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

বৈঠক সম্পর্কে কমিটির সভাপতি টিপু মুনশী আরও বলেন, কমিটির পক্ষ থেকে আন্দোলন মোকাবেলার ক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনার সুপারিশ করা হয়েছে। তাদের ওপর যাতে কোনোভাবে বল প্রয়োগ না হয়, সেই পরামর্শ দেওয়া হয়েছে।

পেছনের শক্তি কারা এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি বলেন, এটা তো এখন পরিস্কার। একটা ফোনালাপ প্রকাশ হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর