মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে নেপালের প্রধানমন্ত্রীর ফোন

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা। আজ শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন তিনি।

প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই প্রধানমন্ত্রীর মধ্যে ১০ মিনিট কথা হয়। এ সময় তারা কুশল বিনিময় করেন।

ইহসানুল করিম আরও জানান, কে পি শর্মা অলি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসন্ন বিআইএমএসটিইসি সম্মেলনের আমন্ত্রণ জানান ও এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।