,

মোবাইলে ফোর–জি ও থ্রি–জি ইন্টারনেট সাময়িক বন্ধ

news-image

মোবাইল ইন্টারনেটের ফোর-জি ও থ্রি-জি সেবা ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দিয়েছে সরকার। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ইন্টারনেটে গুজব ছড়ানোর প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।আজ শনিবার সন্ধ্যায় এ নির্দেশ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এরপর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গ্রাহকেরা মোবাইল ইন্টারনেট ব্যবহারে ভোগান্তিতে পড়েন।

পরবর্তীতে বিটিআরসি ও মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে কথা বলে ফোর-জি ও থ্রি-জি ইন্টারনেট সেবা বন্ধের বিষয়টি নিশ্চিত হয়েছে গণমাধ্যম।বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক গণমাধ্যমকে বলেন, অনেক সময় সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে বিটিআরসির সংশ্লিষ্ট বিভাগকে অনেক নির্দেশনা বাস্তবায়ন করতে হয়। কিছু জায়গায় নেটওয়ার্কের কারণে মোবাইল ইন্টারনেট পেতে সমস্যা হতে পারে, সেটা পুরোপুরি বন্ধের মতো না।

অবশ্য মোবাইল ফোন অপারেটররা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে মোবাইল ইন্টারনেট সেবার সঙ্গে যুক্ত একাধিক সূত্র থেকে ফোর–জি ও থ্রি–জি সেবা বন্ধের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।এর আগে পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে গুজব ছড়ানো সামাল দিতে ফোর-জি ও থ্রি-জি ইন্টারনেট সেবা বন্ধের সুপারিশ করা হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর